রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাজাপ্রাপ্ত একজন কয়েদির মৃত্যুবরন
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদির মৃত্যুবরন করা প্রসঙ্গে গত, ৩০-০১-২০২৫ তারিখ ১৭২০ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ০১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকৃত কয়েদি হলেন- কয়েদি নং-৮৫৫৯/এ চৈতন্য মোল্লা(৭৫), পিতা- মোবারক আলী মোল্লা, সাং-ধারকী বরাইল প্রামানিকপাড়া, থানা ও জেলা-জয়পুরহাট।(৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত। উক্ত কয়েদি গত ১৮-০১-২০২৫ তারিখ হতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ নং ওয়ার্ডের অধিনে প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর কারণ হিসেবে মৃত্যুর প্রমাণপত্রে, acute coronary syndrom, উল্লেখ রয়েছে। মরদেহ হস্তান্তর ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন