দিনাজপুর টিএমএসএস ফাতেমাতুজ জোহরা হাসপাতাল চত্ত্বরে শীতবস্ত্র বিতরণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নির্বাচিত পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত দিনাজপুর জেলার বীরগঞ্জের করিমপুর টিএমএসএস ফাতেমা তুজ জোহরা রাঃ হসপিটাল ক্যাম্পাস চত্বরে ১ ফেব্রুয়ারী এলাকার সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল ও হুডি বিতরণ করা হয়েছে। টিএমএসএস ফাতেমাতুজ জোহরা রাঃ হাসপাতাল কর্তৃক আয়োজিত হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ নজমুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও শীতবস্ত্র বিতরণ করেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্য মোঃ আব্দুল গফুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুল্লীরহাট বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুল লতিফ ও করিমগঞ্জ কলেজের প্রভাষক মোঃ মহসিন আলম শামীম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসপাতালের নির্বাহী কর্মকর্তা টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জয়নাল আবেদীন। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। দুই শতাধিক দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল ও হুডী বিতরণ করা হয়। এ সময় এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, সুবিধা ভোগী মানুষ, ও মিডিয়া কমী উপস্থিত ছিলেন। শীত বস্ত্র কম্বল ও হুডি পেয়ে তারা অত্যন্ত খুশি। তারা টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ও টিএমএসএসের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান