বগুড়ায় টিএমএসএস মেডিকেলে আর্ক ফাউন্ডেশনের অ্যাডভাইজারি মিটিং অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নির্বাচিত পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল অডিটোরিয়ামে তামাক ব্যবহারকারীদের জন্য কাউন্সিলিং ভিত্তিক চিকিৎসা, যা বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তীব্র মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদেরকে কেন্দ্র করে সেবা প্রদানে আর্ক ফাউন্ডেশন আয়োজিত বৃহস্পতিবার কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল মিটিং অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল মিটিং এ আর্ক ফাউন্ডেশন থেকে আগত প্রতিনিধিবৃন্দ কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল কি, গবেষণা ক্ষেত্রে কমিউনিটির গবেষণার ক্ষেত্রে অন্তর্ভুক্ততা ও সম্পৃক্ততার ভুমিকা, কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল (ক্যাপ) এর উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। এ মিটিংয়ে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান। আলোচনায় আর্ক ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ এসোসিয়েট ডাঃ ফাহমিদা ইসলাম, জুনিয়র রিসার্চ এসোসিয়েট সাখাওয়াত হোসেন রানা ও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, আমন্ত্রিত রোগী ও তাঁদের অভিভাবক, কলেজের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 'The SCIMITAR-SA' নামক প্রোগ্রামের আওতায় দক্ষিণ এশিয়ার তীব্র মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিদের তামাক ব্যবহার জনিত বিভিন্ন কারনে উদ্ভুত বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার মোকাবেলায় এ প্রকল্প প্রতিষ্ঠিত করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান