ছাত্র আন্দোলনের সময় ঠাকুরগাঁওয়ে রামদা হাতে ত্রাস সৃষ্টি কারি জ্যোতি গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে চার আগষ্টের ত্রাস "রামদা জ্যোতি" পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে । আটক এই জ্যোতি গত চার আগষ্ট ছাত্র আন্দোলন দমনে প্রকাশ্য দিবালোকে রামদা নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালায়। পুলিশ গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে বলে সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। আটক "রামদা জ্যোতি" শহরের আশ্রমপাড়া এলাকার মুক্তিযোদ্ধা রুপকুমার গুহ ঠাকুরতার সন্তান। জুলাই আন্দোলন দমনে তৎকালীন সরকারের ছত্রছায়ায় আন্দোলনের সাথে সম্পৃক্তদের দমনে জেলা যুবলীগের পেটোয়া বাহিনীর হয়ে জ্যোতি খালি গায়ে রামদা হাতে নিরিহ ছাত্রদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও আটক জ্যোতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম