ঠাকুরগাঁওয়ে ফিলিস্তিনের গাঁজায় মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
যুদ্ধ বিরতির আইন লঙ্ঘন করে ইসরাইল, ফিলিস্তিনের গাঁজায় মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ও ভারতের নাগপুরে নিরীহ মুসলমানদের হত্যার প্রতিবাদে,আজ ২১শে (মার্চ) বাদ জুমা ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখা। জুমার নামাজ শেষে হাজারো মুসল্লি যোগ দেন বিক্ষোভ মিছিলে। একই দিনে ঠাকুরগাঁও জেলার চৌরাস্তায় জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা। এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সমাপনী বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। বক্তারা বলেন যুদ্ধ বিরতির আইন লঙ্ঘন করে ইসরাইল যেমন করে, নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। এবং প্রধান উপদেষ্টা কে বলতে চাই ফিলিস্তিনের পক্ষে একতা প্রকাশ করুন। এবং আন্তর্জাতিক ভাবে ইসরাইলের উপর চাপ সৃষ্টি করুন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম