দিনাজপুরে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সার্কিট হাউজে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হিরু এবং সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন। গত ১৯ মার্চ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে দিনাজপুর জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং অনুসন্ধানমূলক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে অনুসন্ধানমূলক রিপোর্টিং গণমাধ্যমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা দেশ ও সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা প্রশিক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান