নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে গৃহবধুকে গলা কেটে হত্যা, আটক ১ !
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড রাংগাঝিরি এলাকায় এক জন গৃহ বধুকে ধর্ষণ ও গলাকেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহবধুর নাম তৈয়বা বেগম (৪৫) সে বাইশারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড রাংগাঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী । ঘটনাটি ঘটেছে ২১মার্চ শুক্রবার সন্ধ্যায় নিজ বসত বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে মগের ঝিরি নামক স্থানে। নিহত তৈয়বা বেগমের স্বামী সিরাজুল ইসলাম বলেন, তার স্ত্রী দুপুরবেলা ঘর থেকে বের হয়ে পার্শবর্তী এলাকা মগের ঝিরিতে তার গৃহ পালিত গরু আনতে যায়। তিনিও তখন ঈদগড় বাজারে সাপ্তাহিক হাটে বাজার করতে যায়। পরে বাড়ীতে ফিরে দেখে তার স্ত্রী বাসায় নেই। তখন সে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে তার ছোট ছেলে আনোয়ার কে সাথে নিয়ে আশ পাশ এলাকায় খুঁজাখুঁজির এক পর্যায়ে মগের ঝিরিতে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। চুরির চিহ্ন সহ পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে।
ঘটনাটি স্থানীয় লোকজন ইউপি সদস্য শাহাব উদ্দিন কে জানালে তিনি পুলিশকে খবর দেন। পরে কাগজি খোলা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ বোরহান উদ্দিন সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্বার পুর্বক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরন করেন। এই ঘটনায় জড়িত থাকার কারনে জনতা ফারুক আহামদ (৩৩) নামের এক যুবক কে আটক করেছে। পরে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আটক যুবক সে রাংগাঝিরি গ্রামের নুরুল কাদেরের ছেলে । নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো মাশরুরুল হক ঘটেনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান হত্যায় জড়িত আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে। অপর দিকে নিহত তৈয়বা বেগমের নামাজে জানাজা শনিবার বিকাল ৩টার দিকে বাইশারী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং স্থানীয় কবরস্থানে দাফন সম্পন হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি