পবা মোহনপুর ( রাজশাহী ৩) বিসমিল্লাহ ফাউন্ডেশন বায়া বাজার কার্যালয়ে সংবাদ প্রকাশ করেন

পবা মোহনপুর ( রাজশাহী ৩) বিসমিল্লাহ ফাউন্ডেশন বায়া বাজার কার্যালয়ে সংবাদ  প্রকাশ করেন
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

আজ ২৩/৩/২৫ রবিবার বিকালে ৪ ঘটিকায় রাজশাহী পবা মোহনপুর রাজশাহী (৩) বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য কিছু সংখ্যক অনু প্রবেশকারী হাইব্রিড, বিএনপির নেতা পরিচয় প্রদানকারী ব্যক্তিরা দিনের পর দিন মিথ্যা ভিত্তিহীন তথ্য ও সংবাদ বিভিন্ন মিডিয়ার, কাছে প্রকাশ করে যাচ্ছেন, যা সারা বাংলাদেশে বিএনপি'র ভাবমূর্তি নষ্ট করছে একই সঙ্গে বিএনপি ত্যাগী নেতা কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এর প্রতিবাদ জানাচ্ছি, বিএনপির সকল নেতাকর্মীকে এ সকল হাইব্রিডদের থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এবং সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, দেশের এই অস্থিরতা ও চলমান ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই আরো বলেন, আপনারা যদিও জানেন তার পরেও স্মরণ করিয়ে দিচ্ছি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কালজয়ী বাণী ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়, তাই আসুন আমরা ব্যক্তি স্বার্থে দলের ক্ষতি না করে সকলে ঐক্যবদ্ধ থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পথকে প্রস্তুত করি সব শেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন। উপস্থিত ছিলেন। মোহাম্মদ ইফতেখারুল ইসলাম ডনি চেয়ারম্যান বিসমিল্লাহ ফাউন্ডেশন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য রাজশাহী জেলা যুবদল, মোহাম্মদ মিজানুর রহমান মিলন, আহ্বায়ক নওহাটা পৌরসভা স্বেচ্ছাসেবক দল, আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন