ভোর রাতে ৩টি ঝুটের গোডাউনে আগুন! পুড়ে ছাই গোডাউনে থাকা সব মালামাল
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
সাধারণ মানুষ জানার আগেই পুড়ে ছাই ঝুটের গোডাউনের সব মালামাল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ক্ষতির পরিমাণ প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা, কোন হতাহতের খবর পাওয়া যায় না।মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে গাজীপুর কালিয়াকৈর উপজেলার মন্ডলপাড়া এলাকায় পাশাপাশি থাকা ৩টি জুটের গোডাউনে একসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, প্রথমে রফিকের গোডাউনে আগুন লাগে। পরে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে সুমন মিয়া গোডাউনে এবং রশিদের জুটের গোডাউনে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ঝুটের গোডাউনের মালিক রফিক জানান,ঈদের আগে এত বড় আর্থিক ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবো জানা নেই। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ থেকে ৭০ লক্ষ টাকার জুটের মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনের মালিকরা বড় অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানাযায়। গেছে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আলামিন