হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে হয়েছে। বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যম অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রথম প্রহরে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, হোমনা সার্কেল, হোমনা থানা, বিএনপি ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ৮টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। এরপর সকাল ১০ টায় আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপি'র সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম সাজু, থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুল ইসলাম প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ