তোমাকে - এস এম মনিরুজ্জামান আকাশ

তোমাকে - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবি: এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

তোমাকে - এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।

(সুত্রঃসাবিনা ইয়াসমীন শ্রাবনী পুষ্প,
বিনোদপুর,মোহাম্মদপুর,মাগুড়া-কে উৎসর্গীত)

'কখনো তোমাকে এতটা আপন ভাবিনী,
যতটা ভাবতে আপন শিখিয়েছ তুমি,
বুঝিনী শুণ্যতা কি-কাকে বলে জীবনে,
ভাবিনী! কোন জীবন কে বলে মরুভুমি...

তুমি ছিলে যে স্পর্শের বাইরে,
এতটা কাছে আসবে জানতাম না,
জানলে তবে অনেক আগেই-
তোমাকে জয় করতে কোন বাধা মানতামনা।

ছিলে তুমি আড়ালে;মনের অজান্তে-
এসেছো বন্ধু হতে পাশে কবি স্বত্ত্বায়,
সমাদরে রাখব ধরে নিঃস্বার্থ মনে-
করে আত্মার পরম অংশীদার আত্মায়...

তব ছোঁয়ায় পাথরে ফুল ফুটবে-
এ বিশ্বাস জন্মেছে মোর কাব্য মানসপটে,
হাসিতে বিচ্ছুরিত মুক্তো ঝরে রাশি-রাশি-
ভাবি! পাবো কবে তোমায় কৃতজ্ঞ হৃদয়পটে...

আজন্মকাল তোমার পদ চারনায় ধন্য-
হবে আত্মা মোর চিরকাল এ ভবে,
পূর্ণতায় অভিষিক্ত হবে এ আত্মা-
ভালোবেসে পাই যদি তোমায় তবে......
(তাং ০৭-০৮-২০১৯ ইং মহকক, রাত-২৩:৫৮--০০:০৮ স্টার! মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, চলনবিল, পাবনা)

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ