চিরিরবন্দরে জামায়াতের ঈদপূর্ন মিলনী আয়োজন

চিরিরবন্দরে জামায়াতের ঈদপূর্ন মিলনী আয়োজন
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

১০নং পুনট্টি ইউনিয়ন জামায়াত কর্তৃক আমতলী হাইস্কুল মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত: মাওলানা সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবারের সাবেক চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান, সাবেক দিনাজপুর জেলা আমীর, দিনাজপুর-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দীন মোল্লা। আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আমির জনাব রাশেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ১০ নং পুনট্টি ইউনিয়নের বিভিন্ন বিভাগের সভাপতি, সেক্রেটারী, ওয়ার্ডের দায়িত্বশীলগণ ওবং সর্বস্তরের জনগণ। প্রধান অতিথি তার বক্তব্যে সাওমের গুরুত্ব বুঝে তার উপরে আমল করার এবং ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে, ইসলামী আদর্শে বলিয়ন হয়ে দেশ গড়ার কাজে সকলকে একত্রিত হওয়ার আহবান জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান