ফিলিস্তিনের পক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফিলিস্তিনের পক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জারজ ইসরাইল যে ধ্বংস ও হত্যাকা- চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ। ফিলিস্তিনের আহবানে বিশ্বব্যাপী আজকের হরতালের সমর্থনে গতরাত ৯টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলন। বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপরোক্ত কথা বলেন মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

তিনি বলেন, জারজ রাষ্ট্র ইসরাইল এখনই বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরাইলকে ধ্বংস করতে বাধ্য হবে। এছাড়াও তিনি ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের প্রতি আহবান জানান।

বিক্ষোভ পরবর্তীত সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মাওলানা গোলামুর রহমান আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব এ আর খান, ছাত্রনেতা আরিয়ান ইমন প্রমুখ।

 

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ