টিএমএসএসের সাবেক কর্মকর্তা তোফাজ্জল হোসেনের মৃত্যুতে টিএমএসএস পরিবার শোকাহত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশের শীর্ষ পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সাবেক সিনিয়র সহকারী পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন মঙ্গলবার সকাল ৬টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্না-লিল্লাহিওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে দেশের নারী উন্নয়নের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক, বর্তমান যুগের আলোকবর্তিকা, বিশিষ্ঠ শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম শোক প্রকাশ করেছেন পাশাপাশি টিএমএসএস পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের পক্ষ থেকে শোকাহত চিত্তে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর শোক এবং সমবদনা জ্ঞাপন করেছেন। অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম বলেন, মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের শ্রেষ্ঠ সময়টুকু বাংলাদেশের দারিদ্র বিমোচন, সামাজিক ও মানবিক কর্মকান্ডে বিলিয়ে দিয়েছেন। তিনি সন্তানদের বাবা হারা হয়ে যেন অন্তর আত্মার শক্তি নষ্ট না হয় তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি মা-বাবা হারা সকল মানুষদের মহান আল্লাহর কাছে ধৈর্য্য ধারণ, তাঁদের আত্নার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আনসার আলী তালুকদার, টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিসিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড চিত্তরঞ্জন মিশ্র, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, আইটি এন্ড জি জি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, ঢাকার সফেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ড.খান আসাদুজ্জামান এবং পাবনা থেকে আনসার -ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দুবলিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টিএমএসএসের উপদেষ্টা মোঃ আঃ খালেক খান পিভিএম-সেবা সহ টিএমএসএসের সকল কর্মকর্তা, উপদেষ্টা, পর্ষদ সদস্য ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ মোঃ তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি ধৈর্য্য ধারণ করার জন্য মহান আল্লাহ কাছে দোয়া কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান