ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

৬মার্চ বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি সাহিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম. এ আবু জাহের এমপি। অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন ও মনিরা ইসলামের পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, ইসলামী ব্যাংকের ম্যানেজার নাজমুল হোসেইন অধ্যক্ষ আলমগীর হোসেন, দিদারুল মোর্শেদ।


আরো বক্তব্য রাখেন অধ্যাপক রবিউল হোসেন,অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক মনিরা ইয়াসমিন, অধ্যাপক আক্তারুজ্জামান, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক হোসেন আলী,শিক্ষক যথাক্রমে আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, আবদুল খালেক, আবদুল জলিল,ওমর ফারুক,নিজাম উদ্দিন,মনির হোসেন,ফেরদৌসী আক্তার,মোঃ শাহজাহান,দেলোয়ার হোসেন,শেফাউল করিম, অলিউর রহমানসহ আরোও অনেকে। ২০২৩ সালের এ+ প্রাক্তন কৃতি শিক্ষার্থী ১৪৬ জনকে সম্মাননা উপহার প্রদান করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ