নওগাঁ মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর বাজারে কুন্ডু রাইচ মিলথেকে ৯৬ বস্তা আতব ধান চুরি

নওগাঁ মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর বাজারে কুন্ডু রাইচ মিলথেকে ৯৬ বস্তা আতব ধান চুরি
ছবি: উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর একটি চাউল কল থেকে ৯৬ বস্তা সুগন্ধি ধান চুরি হয়েছে।বৃহস্পতিবার (৭ মে)আনুমানিক রাত ২ টার দিকে উপজেলার ভীমপুর ইউপির মহাদেবপুর- নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে সরস্বতীপুর বাজার নামক স্থানে মেসার্স কুন্ডু রাইস মিলে এই চুরি হয়।সরেজমিনে গিয়ে জানা যায়,ওই চাউল কলের মালিক বিপ্লব কুমার কুন্ডর কাছ থেকে হেদায়েতুল ইসলাম শিপন মিলটি প্রায় দির্ঘ কয়েক বছর আগে থেকে ভাড়া নিয়ে ব্যাবসা করে আসছেন।ধান ব্যবসায়ী শিপনের ম্যানেজার শহিদুল ইসলাম (৪৫) জানান প্রতিদিনের মতো সেদিনও রাতের খাবার খেয়ে শুয়ে ছিলাম ভোরে দেখি তালা খোলা।আনমানিক রাত ২ টার সময় চাউল কলের মূল গেটের তালা কেটে তারা ভিতরে প্রবেশ করেন তার পর গোডাউনের তালা কেটে মোট ১৭১ বস্তা সুগন্ধি আতব ধান ছিল তার ভিতর ৯৬ বস্তা ধান নিয়ে গেছে।যার বাজার মৃল্য বর্তমান প্রায় ৪ লক্ষ টাকার মত।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং চুরির সাথে জড়িতদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার