রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর টিএমএসএস নার্সিং কলেজ পরিদর্শন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর টিএমএসএস নার্সিং কলেজ পরিদর্শন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ জাওয়াদুল হক ১১ মে রবিবার উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বর্তমান যুগের আলোকবর্তিকা, বগুড়ার অহংকার, দূরদর্শি সম্পন্ন ব্যক্তিত্ব, অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজ পরিদর্শন শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। মতবিনিময়ে প্রতিষ্ঠানের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা ও মতবিনিময়ে উপাচার্য কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মোঃ হাসিবুল হোসেন, অধ্যাপক ডাঃ মুহাম্মদ ওয়াদুদুল হক তরফদার, অধ্যক্ষ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, অধ্যাপক ডাঃ মোঃ নুরুল ইসলাম, উপাধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, অধ্যাপক ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, বায়োকেমিস্ট্রি বিভাগ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,অবঃ ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান, পরিচালক, হাসপাতাল টিএমসি এন্ড আরসিএইচ, রাবেয়া বেগম, উপদেষ্টা, রীতা রানী পাল, অধ্যক্ষ, টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়া টিএমএসএস নার্সিং কলেজের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান