ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে
ছবি: সংগৃহীত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরাইলের একটি প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গত রোববার এই বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এদিকে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইসরাইলের মধ্যাঞ্চলজুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরাইলি সেনাবাহিনী ও স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, ইয়েমেন থেকে ইসরাইল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, যা ব্যর্থ হয়। উল্লেখ্য, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে, চলতি মাসের শুরুতে হুতিদের নিক্ষেপিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হানে। এতে বিমানবন্দরের একটি রাস্তা ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট চলাচল স্থগিত করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এমই