হেডলাইন-মনোহরদীতে উন্মুক্ত ক্রীড়া,কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা ও দোয়া অনুষ্ঠান অনুুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে উন্মুক্ত ক্রীড়া,কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ মার্চ)উপজেলার বীর আহম্মাদপুর গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে মণি,র বাড়ী সংলগ্ন মাঠে বীর আহম্মাদপুর গ্রাম উন্নয়ন পরিষদের ২য় বার্ষিকী উন্মুক্ত ক্রীড়া,কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে বীর আহম্মাদপুর গ্রাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার জনাব রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জনাব কাউসার রশীদ বিপ্লব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী,জনাব মাঈন উদ্দীন বাবুল,পৃষ্টপোষকতায় ছিলেন,বীর আহম্মাদপুর গ্রামের বিশিষ্ট সমাজ-সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী-ঢাকা,জনাব মোঃমোবারক হোসেন।এ সময় খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার,জনাব মহসীন কবীর এবং নির্বাচক হিসেবে বিভিন্ন মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ কোরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।অনুষ্ঠান শেষে রমজান মাসের ফজিলত ও এলাকাবাসীর সকল মৃত আত্মীয়-স্বজনের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম