রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো রাজশাহী পদ্মা প্রেস ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো রাজশাহী পদ্মা প্রেস ক্লাবের  ১ম প্রতিষ্ঠা বার্ষিকী
ছবি: মোঃ রাজিব

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে রাজশাহী পদ্মা প্রেসক্লাবের১ম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শনিবার রাত ৮ টার সময় রাজশাহী মহানগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে রাজশাহী পদ্মা প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে বিকাল ৫ টার সময় রাজশাহী পদ্মা প্রেসক্লাবের উদ্যোগে সভাপতি এহেসান হাবিব রাজশাহী পদ্মা প্রেস ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শিরোল, দোশর মন্ডল মোড় রাজশাহী অনুরাগ কমিউনিটি সেন্টারে কেক কেটে উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবসের এই মাসের সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে উদযাপন।

রাজশাহী পদ্মা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের ন্যায় প্রতিষ্ঠার জন্য শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করে আসছেন পদ্মা প্রেস ক্লাবের সভাপতি এহেসান মোঃ হাবিব তারা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর প্রবীন সাংবাদিক ও এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন ও উপস্থিত ছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উত্তরবঙ্গ প্রতিদিনের প্রধান সম্পাদক এম.এ.হাবীব জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সভাপতি, এহেসান হাবিব তারা। এবং এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করতে সহযোগিতায় ছিলেন রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী পদ্মা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ফজলে হাবিব সৌরভ, চৌকস পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি রাজিব খান, নুরজাহান পত্রিকার বিশেষ প্রতিনিধি আফতাবুল আলম, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার অভিলাস দাস তমাল, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার রাজিব আলী রাতুল, দৈনিক দিন পরিবর্তন পত্রিকার মোহাম্মদ নুরুন নবী, সহ রাফী, মোমি, তিতু, তানহা, তোহা, তানভীর, তন্ময়, রেফা, পান্ত,মিশাল সহ আরো বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব