গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন ৩২, গাইবান্ধা-৪ আসনের এমপি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউপির আমতলী বাজারে ক্ষতিগ্রস্ত কসমেটিক দোকানি মৃত লাল মিয়ার ছেলে শহিদুলকে দোকান মেরামতে ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পরে উপজেলার তালুককানুপুরে শামসুন্নাহার এতিমখানা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এতিমখানা পরিদর্শন করেন এমপি। সেখানে ঘর নির্মাণের জন্য ১০ বাণ্ডিল ঢেউটিন এবং প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, বিশিষ্ট বীজ ব্যবসায়ী শাহজাহান আলী প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু