রাজশাহীর মোহনপুরে সকল প্রেসক্লাবের সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিনামূল্যে দেশী জাতের বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩০শে জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আয়শা সিদ্দিকা। উপজেলা পরিষদ মিলনায়তনে গাছের চারা বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডঃ সাগর আহমেদ, এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার ও উপকারভোগী মোহনপুর উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী গণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় আম,নারিকেল, তাল, বিভিন্ন জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার পাঁচটি প্রেসক্লাব,ছয়টি ইউনিয়ন, একটি পৌরসভাসহ মোট ৩২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০০ হাজার জন উপকারভোগীদের মাঝে বিনামূল্যে এসব গাছের চারা প্রদান করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন