মনোহরদীতে বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে বিনামূল্যে কুরআন প্রশিক্ষণ আরম্ভ
দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও সাগরদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকল পেশাজীবী মানুষের জন্যে বিনামূল্যে কুরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে পুরুষ ও মহিলাদের আলাদা-আলাদা বসে কুরআন শিক্ষার সু-ব্যবস্থা করা হয়েছে।পুরো রমজান মাস এ প্রশিক্ষণ চলমান থাকবে।এমন একটি মহান উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রাকিবুল ইসলাম রাকিব সহ এই প্রশিক্ষণ আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম