টেকনাফে সড়কের ড্রেনও ব্রিজ বন্ধকরে দেয়ায় বৃষ্টির পানি ঢুকে বসত ভিটার বাউন্ডারি ভাঙ্গার অভিযোগ
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মৌলভীবাজার আলীআকবর পাড়া এলাকায় সড়কের উপর নির্মিত ব্রিজ ও পাশ্ববর্তী গাইডওয়াল্ড ভেঙ্গে নালা ভরাট করে পানি চলাচল বন্ধ করে দেয়ায় বৃষ্টির পানি অন্যদিকে প্রবাহিত হওয়ার কারণে জৈনক প্রবাসী মমতাজ আহমদের বসতভিটার ৪২ হাত তথা ২৪ ফুট বাউন্ডারি ওয়াল্ড ভেঙ্গে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রবাসী মমতাজ আহমদ প্রতিকার চেয়ে পাশ্ববর্তী জমির মালিক মৃত,আমির হোছনের ছেলে ফরিদ আলম ও নাজির হোছনের ছেলে নুর আহমদের বিরুদ্ধে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিনের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার। সরেজমিনে গিয়ে ও অভিযোগকারী মমতাজ আহমদ এবং অভিযুক্ত পক্ষের নুর আহমদও এলাকাবাসীর সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
এব্যাপারে হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেছেন বৃষ্টির যখন মমতাজের বাউন্ডারি ওয়াল্ড ভেঙ্গেছে তখন আমি সরে জমিন গিয়েছিলাম, যাইয়া দেখি মৌলভী ফরিদ আলমের জমিনে নির্মিত গাইড ওয়াল্ড ও নালা ভরাট হয়ে যায়। তখন আমি ফরিদ আলম কে বললাম আপনারা ওখান থেকে জমি দেন আমি গাইডওয়াল্ড নির্মাণের ব্যবস্থা করব। কিন্ত মৌলভী ফরিদ বিষয়টি মানে নাই উল্টো সরকার নির্মিত গাইডওয়াল্ড ভাঙ্গার দাবী তুলে। তাই বিষয়টি সমাধানের উপজেলা নির্বাহী অফিসার বরাবর গিয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক