বুড়িচংয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইসলামী শিক্ষা দিবস পালিত

বুড়িচংয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইসলামী শিক্ষা দিবস পালিত
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখা উদ্যোগে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ১৫ আগস্ট শুক্রবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পদুয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহীন হোসাইন রেজা, ছাত্র শিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমজান আলী, বুড়িচং উপজেলা সিএনজি চালিত অটো রিকশা, মিশুক ও বেবীট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আলমগীর হোসেন আলম প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ