মাখলা-ফাটা ঢেপা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা কাহারোল উপজেলায় নয়াবাদ মাকলাফাটা ঢেপা নদী বালু ঘাটে অবৈধ ভাবে, দিনরাত প্রায় ২৪ ঘন্টা ড্রাম ট্রাক ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে মহাউৎসব হুমকির মুখে মন্দির, শ্মশান, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়ন প্রকল্প সহ সড়ক ও কৃষি জমি! উক্ত বালু মহলের ইজারাদার কোন প্রকার নিয়ম-নীতি ত্বকা না করে, অবৈধভাবে বালু উত্তোলন মহা উৎসবে বালুঘাট পরিচালনা করে আসছেন। বালু উত্তোলন দিনরাত ২৪ ঘন্টা বালু পরিবহন ৩০-৪০ টি ডাম ট্রাক, ভিকু, ৮ থেকে ১০ টি ড্রেজার মেশিন, ব্যবহার করে ইজারা গ্রহণের পর থেকেই চালিয়ে যাচ্ছে বালু উত্তোলনে উৎসব। এদিকে অবৈধ ভাবে বালু উত্তোলনে হুমকিতে রয়েছে,ঢেপা নদীর পাশে থাকা, মন্দির, শ্মশান, শিক্ষা প্রতিষ্ঠান,ঐতিহাসিক নয়াবাদ মসজিদ সহ সড়ক ও ওই এলাকায় অবস্থিত সরকারি আশ্রয়ন প্রকল্প নোধাবাড়ী আদর্শ গ্রাম ও আবাদি কৃষি জমি সহ।
এই মহাউৎসব চলমান থাকলে কিছু দিনের মধ্যে নদী ভাঙ্গনে ঐ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে গুরুতর অভিযোগ ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা উক্ত বিষয়গুলো নিয়ে ইজারাদারের সাথে ও তাদের লোকজনের সঙ্গে একাধিকবার কথা বললে পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে ঐ এলাকার স্থানীয়রা গণস্বাক্ষরিত একটি পত্র কাহারোল ইউএনও ও সহকারি কমিশনার(ভূমি) কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন। ঐ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার বিশ্বাস জানান,,ইতিমধ্যে আমরা প্রাথমিক ব্যবস্থা নিয়েছি, এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান