শ্রীপুর প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ১৯৯৩ শ্রীপুর প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি টিপু সুলতান, বিএনপি নেতা সাইফুল হক মোল্লা, কামরুল হাসান মন্ডল, কুতুবউদ্দিনসহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন