মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার নূরজাহান হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে মনোহরদী পল্লী চিকিৎসক সমিতির আয়োজনে এবং দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর সার্বিক ব্যবস্থাপনায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। পল্লী চিকিৎসক রায়হান উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ আলী। এ সময় অন্যান্যের মধ্যে পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনূল ইসলাম,পল্লী চিকিৎসক সমিতি মনোহরদী উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাস,মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম,পল্লী চিকিৎসক সমিতি মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম মোহাম্মদ আরিফ, কমিটির অন্যান্য সম্পাদক মন্ডলী,দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর সেলস্ ম্যানেজার,মার্কেটিং অফিসার-সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। কনফারেন্সে বক্তারা পল্লী চিকিৎসকের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং প্রধান অতিথি তাদের সমস্যা দূরীকরণে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। সবশেষে নবগঠিত কমিটির কল্যাণ কামনায় পল্লী চিকিৎসক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমোঃএমরুল ইসলাম এর মোনাজাতের মাধ্যমে কনফারেন্স এর সমাপ্ত ঘোষনা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম