কেশবপুরের মজিদপুর ইউনিয়নে বিএনপির নারী সমাবেশ

কেশবপুরের মজিদপুর ইউনিয়নে বিএনপির  নারী সমাবেশ
ছবি: পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরের মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের বায়সা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার (০৭ সেপ্টেম্বর-২৫) বিকেলে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর রহমান মিলন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ইব্রাহিম হোসেন, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা, পৌর মহিলা দল নেত্রী রেকসোনা বেগম প্রমুখ। এ সময় মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওই ওয়ার্ডের নারী কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ