বগুড়ায় টিএমএসএসের দক্ষিণ জোনের মিটিংয়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার

বগুড়ায় টিএমএসএসের দক্ষিণ জোনের মিটিংয়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

​বগুড়া: বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পযায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র বগুড়া দক্ষিণ জোন কর্তৃক আয়োজিত রিজিওনাল হেড ও ব্রাঞ্চ হেড দের নিয়ে একটি ত্রৈমাসিক কার্যঅগ্রগতি ও পর্যালোচনা সভা গতকাল বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অগ্রগতি, বিভিন্ন কৌশলগত পরিকল্পনা এবং সেপ্টেম্বর মাসের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। ​মিটিংয়ে প্রধান দিক নির্দেশনা দেন টিএমএসএস-এর উপদেষ্টা মোছাঃ আয়েশা বেগম এবং টিএমএসএস অপারেশান-১ বগুড়া ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান প্রমুখ। তারা কর্মসূচিতে আরও স্বচ্ছতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের কার্যক্রমকে গতিশীল করার ওপর জোর দেন। এ ছাড়া, বগুড়া দক্ষিণ জোনের জোনাল হেড মোঃ আতাউর রহমানও তার কৌশলগত পরিকল্পনাগুলো উপস্থাপন করেন, যা কর্মীদের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সভায় খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়, নতুন নতুন ঋণ প্রকল্প বাস্তবায়ন এবং ঋণ বিতরণের কৌশল নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি, সেপ্টেম্বর মাসের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য করণীয় নির্ধারণ করা হয়। সকল ব্রাঞ্চ হেড গন এই মাসের লক্ষ্যমাত্রা, বিশেষত শাখার সকল ধরনের কার্যক্রমের শতভাগ সাফল্যের জন্য দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ​এই মিটিংয়ের মাধ্যমে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা তৈরি হয়েছে। নেতৃবৃন্দের দিকনির্দেশনা এবং কর্মীদের প্রতিশ্রুতি অনুযায়ী, আশা করা হচ্ছে যে টিএমএসএস বগুড়া দক্ষিণ জোন তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে। এ সময় বগুড়া-১ ডোমেইনের সকল জোন প্রধান, রিজিওন প্রধান ও শাখা প্রধানগন অংশ নেয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান