নরসিংদীর শিবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নরসিংদীর শিবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন ও নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলম। ১ইং অক্টোবর, বুধবার রাতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইনসহ পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন