রাজশাহীর মোহনপুরে মৌগাছিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক মোঃ আলাউদ্দিন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের রাজশাহী জেলা কমিটির সম্মানিত সদস্য আলম, কৃষক দলের থানা যুগ্ম আহবায়ক হাবিব, মৌগাছি ইউনিয়ন যুবদল সদস্য আলমগীর, ১ নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, কৃষক দলের থানা কমিটির সদস্য হান্নান, ৪ নং মৌগাছি ইউনিয়ন কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, কৃষক দল দপ্তর সম্পাদক রাজু আহমেদ, এবং স্থানীয় নেতৃবৃন্দ বাবু, আবুল ও লেলিন। বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা আগামী জাতীয় নির্বাচনে দলের প্রতীক ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীর মোহনপুরের মৌগাছি ইউনিয়নে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন