হালকা শীতে রাস্তার মোড়ে মোড়ে জমে উঠেছে চিতই পিঠার রমরমা ব্যাবসা
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা সহ বিভিন্ন উপজেলা থানা গ্রাম মহল্লায় রাস্তার মোড়ে মোড়ে নারী পুরুষ মিলে সন্ধ্যার পড় শুরু হয় হালকা শীতে গরম গরম চিতই পিঠা সাথে কয়েক পদের ভর্তা। অগ্রহায়ণ এর শুরু লগ্নেই হালকা শীতে রাস্তার মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট উদ্বেগতা সারাদিন কাজের শেষে সন্ধ্যার পর অবসর সময়ে নারী পুরুষ উভয় মিলে কয়েক পদের ভর্তা সাথে চিতই পিঠা বিক্রি করছে খেয়াল করলে দেখা যায় ছোট্ট ছোট্ট টং দোকানগুলোতে উপচে পড়া ভিড় আবার কেহ পোহাচ্ছে আগুন ছোট পিঠা ব্যাবসায়িদের কথা বলে জানা যায় দৈনিক কম বেশি হয় বেচা বিক্রি তবে লচ হয়না বলে জানান সামনে শীত আরো বেশি পড়লে বেচা বিক্রি বাড়বে বলে আশাবাদী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন