শ্রীপুরে বিএনপি আরও শক্তিশালী: তিন ইউপি সদস্যের যোগদান

শ্রীপুরে বিএনপি আরও শক্তিশালী: তিন ইউপি সদস্যের যোগদান
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের তিন নারী সদস্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে গাজীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর স্থানীয় বাসভবনে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তারা দলে যোগ দেন। যোগদানকারী তিন জনপ্রতিনিধি হলেন—
শিল্পী আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য (১, ২ ও ৩ নং ওয়ার্ড),
খাদিজা, সংরক্ষিত মহিলা সদস্য (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) 
সুলতানা পারভীন, সংরক্ষিত মহিলা সদস্য (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড)।

অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বিএনপির প্রতি জনগণের আস্থা বাড়ছে। অভিজ্ঞ ও সৎ জনপ্রতিনিধিদের যোগদান আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, স্থানীয় সরকার পর্যায়ের দক্ষ প্রতিনিধিরা দলকে আরও সংগঠিত ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নবযোগদানকারী তিন নারী সদস্য জানান, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য, অনিয়ম এবং মানুষের মতপ্রকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়ায় তারা বিএনপির গণতান্ত্রিক অবস্থানে বিশ্বাস রেখে দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন