পাবিপ্রবিতে ক্যারিয়ার লঞ্চপ্যাড প্রোগ্রাম অনুষ্ঠিত

পাবিপ্রবিতে ক্যারিয়ার লঞ্চপ্যাড প্রোগ্রাম অনুষ্ঠিত
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পাস্ট বিজনেস ক্লাবের উদ্যোগে ‘ইউর পাথ টু প্রোফেশনাল জার্নি’ শীর্ষক ক্যারিয়ার লঞ্চপ্যাড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সিনগার বাংলাদেশ লিমিটেডের ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান গালিব বিন জামান, আশা ইন্টারন্যাশনালের যুগ্ম উপপরিচালক মোহাম্মদ আরফান বিন আব্দুল্লাহ এবং গ্লোবাল ট্রানজিটের মানদণ্ড ব্যবস্থাপক ইসরাত জেরিন। ‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। ‎এসময় বক্তা ইসরাত জেরিন বলেন, “আমাদের মাইন্ডসেট এমন হওয়া উচিত, যা একজন বিলিয়নিয়ারের মাইন্ডসেটকে প্রতিফলিত করে। নিজ নিজ ক্ষেত্রে এক্সপার্ট হওয়া, নতুন আইডিয়া তৈরি করে তা বাস্তবে প্রয়োগ করা এবং ওপেন মাইন্ডেড থাকা অত্যন্ত জরুরি। প্রতিটি সেক্টরেই দক্ষ মানুষের প্রয়োজন রয়েছে—তাই আমাদের এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে।” ‎গালিব বিন জামান বলেন, “ছোটবেলা থেকেই আমাদের অনেকের স্বপ্ন ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু সবাই সেই জায়গায় পৌঁছাতে পারেনি। এর অন্যতম কারণ পরিকল্পনার অভাব। পাশাপাশি, সহযোগী ও ইতিবাচক ফ্রেন্ড সার্কেলের অভাবও বড় ভূমিকা রেখেছে। তাই এখন সময় এসেছে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগোনোর এবং বিভিন্ন স্কিলে নিজেকে দক্ষ করে গড়ে তোলার।”

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়