নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারীতে নির্বাচনী প্রচারণার সূচনা করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়নের (২৪জানুয়ারী) দিনব্যাপী, কাগজি খোলা ১নং ওয়ার্ড়, থেকে তুফান আলী পাড়া ৯ নং ওয়ার্ড় পর্যন্ত দুর্গম এলাকায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিএনপি'র সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সাচিং প্রু জেরীকে বিজয়ী করুন। প্রচারণাকালে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এতে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি হয়। দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বিএনপি'র নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, বাইশারী ইউনিয়নের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি