♥বিয়ের ভাবনা♥
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
অনেক ভেবে-চিন্তে স্থির করেছি,
আমি বিয়ে করব; শুভ বিয়ে,
তাঁকে বিয়ে করব ভেবেছি মনে-প্রাণে,
যে খেদমত করবে বাবা-মাকে মন দিয়ে।
তাইতো বুঝেছি দায়িত্ব ও কর্তব্যের টান,
উপার্জন ও বিচক্ষণতার গুরুদায়িত্ব,
এ নয় সম্ভব পালনের; মনে-প্রাণে,
যদি থাকি একাঙ্গে তপ্ত একাকীত্ব।
আমার স্বপ্ন তাঁকেই করবো বিয়ে,
যার মন রবে মায়া-মমতায় সিক্ত,
পাশে রবে দূঃখ-সুখে ভরসা দানে,
শত বিপদে-আপদে হবোনা কভূও রিক্ত।
ভালোবাসব তাঁকে হৃদয়ে-মননে-মানসে,
আঁকব প্রতি নিয়ত তাঁর প্রতিচ্ছবি মনে,
হবোনা ভূলের প্ররোচনায় ভূলেও ক্ষিপ্ত,
রবো একে-অপরের...ভালোবাসার টানে।
দায়িত্ব জ্ঞানে সমঝোতা হবে আমাদের,
গড়তে সংসার মতামত হবে বিনিময়,
তবেই সংসার রবে ভালোবাসায় টিকে,
শত কালেও আসবেনা অপ্রত্যাশিত প্রলয়।
মরণেও শেষ হয়না যে পবিত্র বাঁধন,
তাতো স্বামী-স্ত্রী'র পবিত্র ভালোবাসা,
আসুক সে বাঁধন; বিয়ে নামক কাজে,
আবৃত হোক দুটি আত্মায় মুক্ত প্রত্যাশা......
(মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,ফৈলজানা, চাটমোহর, পাবনা)
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ