নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে মরহুম উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হামিদের দুই পুত্র
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মরহুম অধ্যাপক ড. আব্দুল হামিদের বড় ছেলে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসরত প্রকৌশলী এনামুল হামিদ, ছোট ছেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের সাবেক ডিন ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. একরামুল হামিদ ৪ ফেব্রুয়ারী বুধবার স্বস্ত্রীক নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য প্রফেসর ডক্টর হাছানাত আলী তাদের অভিনন্দন জানান। পরিদর্শন পরবর্তী তাঁরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতি ঘুরে দেখেন।
এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে অতিথিরা উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার ও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের আগমনকে সম্মান ও অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের পরিদর্শন বিশ্ববিদ্যালয় এর অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলে। তাদের এ পরিদর্শনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাছানাত আলী তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান