মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান

মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান
ছবিঃ মো: এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

 নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার(২৮ মার্চ)দুপুরে উপজেলার শেখেরবাজার ও চালাকচর বাজারে "জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের"সহকারী পরিচালক,মোঃ মাহমুদুর রহমান মহোদয়ের নেতৃত্বে ইফতারি ও ফলের বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়। মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন প্রক্রিয়া খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করিয়া  বিক্রির জন্য সংরক্ষণ করে রাখাতে "ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৪৩ ধারায় শেখের বাজারের "আনন্দ মিষ্টান্ন ভান্ডারের "মালিক কে ২০০০/ টাকা ও চালাকচর বাজারের "বিসমিল্লাহ  সুটস" এর মালিককে  ৮০০০/ টাকা, সর্বমোট ১০,০০০/ টাকার জরিমানা আদায় করা হয়।অভিযান সহযোগিতায় ছিলেন,মোঃ শাহনেওয়াজ স্যানিটারি ইন্সপেক্টর  ও নিরাপদ খাদ্য পরিদর্শক,মোঃমোবারক হোসেন ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স ।

দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম