৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের সমাপনী জনসভা ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, জনসভাটি আগামী ৮ ফেব্রুয়ারি বেলা দুইটায় শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনপূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে এই জনসভাকে বিবেচনা করা হচ্ছে। জনসভায় তারেক রহমান দলের নির্বাচনী অঙ্গীকার, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।
এছাড়াও নয়াপল্টন ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের সকল ইউনিট ও অঙ্গসংগঠনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
দৈনিক বিজয় নিউজ/ ই