রক্ত দ্রোহে দেশ সয়লাব

রক্ত দ্রোহে দেশ সয়লাব
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

কার কি নিয়ে মাথা ব্যথা যায়না কিছু এসে-
সারাদিন দুঃচিন্তা মুক্ত খেয়ে ঘুমাবো আয়েশে,
কেউ কেউ হয়তো এদিক সেদিক ঘুরবে মোহে-
অনেকেই প্রতিবাদে ভাষায় জ্বলবে রক্ত দ্রোহে!

কেউ বা কারো সাথে ফিসফিসিয়ে বলবে কথা-
অনেকেই অস্তিত্ব রক্ষায় পালন করবে নিরবতা,
চোখ কান রাখবে খোলা সচেতন নাগরিক সমাজ-
যাদের অর্জনে এগিয়ে যায় অবহেলিত সকল কাজ!

চেতনা আদর্শের বুলি আওড়িয়ে মুখোশের আড়ালে-
দেশপ্রেম আজ ভুলুন্ঠিত কচকচে নোটের বান্ডিলে,
কোথায় ছিলো এত টাকা এতদিন তা ছিলো কোথায়-
দেদারসে হচ্ছে খরচ! কে দিবে হিসাব তার প্রশ্ন হায়!

পনেরো বছর সাত মাস ক্ষমতার বাইরে থেকেও টাকা-
করেনি আঠারো মাসেও বেঈমানী কভু দেয়নি ধোঁকা,
পনেরো বছর সাত মাসের চেয়েও আঠারো মাসে বেশি-
করেছে উপার্জন চোখ পালটিতে হুমকিতে যারা দোষী!

সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী কথা বলে তারা সর্বদা-
দেশের বারোটা বাজাতে করেছে গোপনে চুক্তি ওয়াদা,
আগেও ঘটেছে যেরুপ;দৃশ্যত এখন বৈচিত্র্য বিরুপ তার-
চলছে দেশ রক্তাক্ত প্রান্তরে দুঃশাসনে তপ্ত মানবাধিকার।

রক্ত দ্রোহ দেশ জুড়ে প্রতিবাদ বইছে নিঃরব সমর্থনে-
ছড়িয়েছে দিকে-দিকে তা চলমান ভোটের আয়োজনে,
কালের সাক্ষী হচ্ছে নিঃরবে আঠারো কোটি জনগন-
রক্ত দ্রোহে দেশ সয়লাব যে আজ হতে চলছে রণাঙ্গন.

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ