সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও ১আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন।
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার সকালে ঘুম থেকে উঠে রমেশ চন্দ্র সেন নিয়মিত দৈনন্দিন কাজ শেষ করেন এবং নাস্তাও খান। পরে তিনি কারাগারের ওয়ার্ডের বাথরুমে যান। এ সময় গোসলের প্রস্তুতি নিতে গেলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। ঘটনাটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “বন্দি রমেশ চন্দ্র সেন সকালে স্বাভাবিকই ছিলেন। বাথরুমে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম