পাবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদকের উদ্যোগে কুরআন বিতরণ
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) আছরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ চারটি হল মসজিদে এ কুরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নামাজ আদায়ের পর শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেন শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের হৃদয়, হাসান মনির, ইমরান, সিয়াম সহ আরও অনেকে। নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চেতনা জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিষয়ে রুমেল হোসেন বলেন, “রমজান মাসের পবিত্রতা বিবেচনায় শিক্ষার্থীদের ইবাদতের সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে চারটি হল মসজিদ ও কেন্দ্রীয় মসজিদে, পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছি। এটি সম্পূর্ণ মানবিক ও ধর্মীয় অনুভূতি থেকে নেওয়া একটি উদ্যোগ। ভবিষ্যতেও পাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব ও কল্যাণমূলক আরও বৃহত্তর উদ্যোগ গ্রহণ করবে, ইনশাআল্লাহ।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়