বগুড়া সদর নিশিন্দারা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল

বগুড়া সদর নিশিন্দারা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকের উদ্যোগে  ইফতার মাহফিল
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

বগুড়া সদর নিশিন্দারা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বারপুর জামিয়া ইউসুফিয়া হাফেজিয়া মাদরাসায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি। এ সময় উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান টুকু, সহ সভাপতি মোজাফফর হোসেন। আরোও উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, নুর মোহাম্মদ, অত্র মাদরাসার মহতামিম মাওঃ সাইফুল্লাহ মনসুর, সহকারী মহতামিম মাওঃ গোলাম মোস্তফা,স্থানীয় মুসল্লীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন বগুড়া শহর ওলামা দলের সভাপতি মাওঃ হুমায়ন কবির।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ