সেন্টমার্টিন সাগরে কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারী আটক; পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার

সেন্টমার্টিন সাগরে কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারী আটক; পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটি ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়। রবিবার ১ মার্চ ২০২৬ ইং দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি সেন্ট মার্টিনের দক্ষিণ- পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১ মার্চ ২০২৬ তারিখ রবিবার মধ্যরাত ৩ টায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক উক্ত সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক কৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়ার মধ্যদিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি আরও বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে। 

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক