ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে আয়োজন হয়েছে লিজেন্ট ক্রিকেট টুন্নামেন্ট/২৬

ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে আয়োজন হয়েছে  লিজেন্ট ক্রিকেট টুন্নামেন্ট/২৬
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

সোমবার বিকাল ৫টায় দিনাজপুরের রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাব কর্তৃক আয়োজিত লিজেন্ট ক্রিকেট টুন্নামেন্ট/২৬ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ জনাব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান মিয়া এমপি। তিনি বলেন, "বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দ্দেশনায় আমরা সর্বস্তরের জন কল্যান মূলক কাজ করে যাচ্ছি। স্কুল পর্য্যায়ে বিভিন্ন স্তরে টুর্ন্নামেন্ট আয়োজনের জন্য ক্রীড়া মন্ত্রনালয় ইতি মধ্যে সিদ্ধান্ত গ্রহন করেছেন। নতুন প্রজম্নকে নেশা-জুয়া ছেড়ে দিয়ে খেলাধুলায় মনোযোগী হতে এবং গুরুজনদের আদেশ-নিষেধ মান্য করে চলার আহবান জানান। এছাড়াও তরুনদের সচেতনার জন্য বিষদ আলোচনা রাখেন,উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা ভার্সেটির শিক্ষক শাহ শামিম আহম্মেদ।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মমিনুল হক,অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ম্যানিজিং ও উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীণ শিক্ষক বাবু নন্দিশ্বর দাস,এ্যাড,তুষার কান্তী, মোশারফ হোসেন নান্নু, রায়সুল আজম, ইছামতি ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান,নশরতপুর ইউঃ বিএনপির সভাপতি মোঃ আঃ হাই, সেক্রেটারী আবজালুর রহমান মানিক, চিরিরবন্দর উপজেলা ছাত্রদল এর আহবায়ক সম্ভাব্য নশরতপুর ইউঃপি চেয়ারম্যান দোয়া প্রার্থী শাহ শহিদ আহমেদ, সাজু,সুমনসহ অনেকে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান