কেশবপুরে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
কেশবপুরে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় বেসরকারি সংস্থা সুশীলন কেশবপুর উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ হাজার ৩০১ শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার (টিফিন) সরবরাহ করবে। উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচীর উদ্বোধন করা হয়। সোমবার (৩০ মার্চ-২৬) স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম-এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সুশীলনের বিভাগীয় উপ-পরিচালন ও প্রকল্প ফোকাল শাহিনা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তানিয়া আক্তার, বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শঙ্করী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচী বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এখন থেকে শিক্ষার্থীরা টিফিনে পাবে, পুষ্টিকর বানরুটি, কলা বা স্থানীয় মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট ও ইউএইচটি দুধ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ