চরমোনাই মাহফিল শেষে গন্তব্য ফিরছেন মুসুল্লিরা।

চরমোনাই মাহফিল শেষে গন্তব্য ফিরছেন মুসুল্লিরা।
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

লাখো মুসল্লীর অশ্রুসিক্ত চোখ আর “আমিন-আমিন” ধ্বনিতে শেষ হলো চরমোনাইয়ের মাহফিল। বাড়ির পথে বা নিজ গন্তব্য ফিরছেন মুসুল্লিরা যানযট ও গেদারিং রাস্তঘাটে একসাথে মুসুল্লিদের বের হওয়ায় বিভিন্ন রাস্তা জ্যাম লেগে লম্বা সিরিয়াল। অশ্রুসিক্ত চোখ আর হৃদয়বিদারক “আমিন” ধ্বনিতে শেষ হলো বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল।

শনিবার সকালে আখেরী বয়ানের পর আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশ থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মোনাজাতের সময় পুরো ময়দান জুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। হাজারো মুসল্লি অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও দেশের শান্তি কামনা করেন। তিন দিনব্যাপী এই মাহফিলে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। তিনি মুসল্লিদের দ্বীনের পথে চলা, নামাজ কায়েম রাখা এবং পরকালের প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলের দ্বিতীয় ও শেষ দিনে রাজনৈতিক অঙ্গন থেকেও গুরুত্বপূর্ণ বার্তা আসে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের হুইপ উপস্থিত হয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন, সাবেক ক্রীড়া উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের ঢল নামে চরমোনাইয়ে। বিশাল এ সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে দায়িত্ব পালন করেন। প্রতি বছরের মতো এবারও চরমোনাই মাহফিল আত্মশুদ্ধি, দ্বীনি শিক্ষা ও ইসলামী আদর্শ প্রচারের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন