ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় রাজু ইসলাম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকার কেবি পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক। অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০০৯-এর ১৬ ও ৭২ ধারায় রাজু ইসলামকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ফুয়েল কার্ড ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম