শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, ৩০ পরিবার পেল আর্থিক সহায়তা

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, ৩০ পরিবার পেল আর্থিক সহায়তা
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম 

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

প্রাকৃতিক দুর্যোগের কারণে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় টিনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে দরিদ্র ও অসহায় মানুষজন চরম দুর্ভোগে পড়েন। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তার লক্ষ্যে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে সদর উপজেলার গড়েয়া ও জগন্নাথপুর ইউনিয়নের ৩০টি অসহায় পরিবারের মাঝে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জেলা সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ এবং সদর উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম